বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

নদীয়ায় লরির ধাক্কায় ৩৪ নম্বর জাতীয় সড়কে মৃত্যু এক টোটো চালক।

নদীয়ায় লরির ধাক্কায় ৩৪ নম্বর জাতীয় সড়কে মৃত্যু এক টোটো চালক।

আজ সকালে মর্মান্তিক ঘটনা ঘটল নদীয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কে।নদীয়া জেলার পলাশীর মিরাবাজারে ৩৪ নম্বর জাতীয় সড়কে লাইনে দাঁড়িয়ে থাকা টোটোকে ধাক্কা মারে কলকাতা থেকে শিলিগুড়িগামী এক লড়ি।ধাক্কা মারার সাথে সাথে টোটো চালাক টোটো থেকে জাতীয় সড়কের উপর পরে যায় এবং টোটো চালকের পেটে লড়ি চাপিয়ে পালিয়ে যায় সেই লরিটি।মৃত ব্যক্তির নাম কাবেরউদ্দিন বিস্বাস,বয়স ৬২। মৃত ব্যক্তির বাড়ি পলাশী আরামডাঙ্গায়।পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তার আত্মা শান্তির জন্য পলাশী মীরা টোটো ইউনিয়নের পক্ষ থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত টোটো বন্ধ রাখার আবেদন জানানো হয়।

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

দলিত ও মহিলাদের উপরে নির্যাতনের প্রতিবাদে গণপ্রতিবাদ দিবস কর্মসূচি করা হলো নদীয়াতে।

AIKS, CITU এবং AIAWU  যৌথ আহ্বানে দলিত ও মহিলাদের উপরে নির্যাতনের  প্রতিবাদে গণপ্রতিবাদ দিবস কর্মসূচি করা হলো নদীয়াতে।

 AIKS,CITU এবং AIAWU যৌথ আহ্বানে সারা ভারতবর্ষ জুড়ে দলিত ও মহিলাদের উপর ক্রোমবর্ধমান যে হারে নির্যাতন চলছে তার প্রতিবাদে ১৩ অক্টবর মঙ্গলবার বিকাল ৪তে গণপ্রতিবাদ দিবস কর্মসূচির আয়োজন করা  হয় নদিয়ার পলাশীতে।সেখানে উপিস্থিত ছিলেন শ্রমিক নেতা দেবাশীষ আচার্য,কাদের আলী,কৃষক নেতা ফটিক শেখ,রেজাউল হক,ইব্রাহিম আলী প্রমুখ।উপস্থিত প্রত্যেক নিজে নিজ বক্তাত্ব রাখেন।তাছাড়াও কয়েকশ মানুষের উপস্থিতি সেখানে লক্ষ করা যায়।আর এই পরিস্থিতির জন্য দায়ী মমতা সরকার ও মোদী সরকার সেই কথা স্পষ্ট ফুটে উঠছে তাদের বক্তব্যে।

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

নদীয়া জেলার "পারকুলা মিলন সংঘের" ফুটবল মাঠ পরিচর্যা।

নদীয়া জেলার "পারকুলা মিলন সংঘের" ফুটবল মাঠ পরিচর্যা।

নদীয়া জেলার "পারকুলা মিলন সংঘ" এতদাএলাকার স্বনামধন্য রেজিস্ট্রেশন প্রাপ্ত ঐতিহ্যবাহী ক্লাব। প্রতিবছর অক্টোবর মাসে 8 দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে। এর সুবাদে ক্লাব সভাপতি মাননীয় ডক্টর রাজ্জাক আলী শেখ, ক্লাব সম্পাদক মাননীয় আব্দুল মতিন শেখ।ও কোষাধ্যক্ষ হাসিবুল শেখ এর দীর্ঘ প্রয়াসে ঘাস কাটা মেশিন কেনা হলো ও আজ বিকেল তিন ঘটিকায় মাঠ পরিচর্যার কাজ শুরু হয়, মাঠ পরিচর্যার সময় দীর্ঘ সময় ধরে ঘাস কাটা মেশিন চালিয়ে ঘাস কাটেন 55 বছর বয়সের ক্লাব সদস্য সরমান হলসোনা ও ক্লাব সম্পাদক আব্দুল মতিন শেখ । এছাড়াও ক্লাবের প্রত্যেক সদস্য উপস্থিত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

নদীয়ার নাকাশিপাড়ায় গৃহ শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ।

নদীয়ার নাকাশিপাড়ায় গৃহ শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ।

নদীয়া জেলার নাকাশি পাড়ায় ১২ বছররে শিশুর উপর  যৌন নির্যাতনের অভিযোগ উঠলো এক গৃহশিক্ষকের বিরুদ্ধে।শিশুর পরিবারের পক্ষ থেকে নাকাসিপাড়া থানায় গৃহশিক্ষক সুশান্ত বসুর নামে অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে তাকে। পুলিশ সূত্রে জানা যায়,বেথুয়াডহরি পশ্চিম জাগদানন্দপুরের নাবালিকা স্কুলছাত্রীকে প্রতিদিনের মতো বুধবার দিন সকালে পড়াতে আসে গৃহশিক্ষক অভিযোগ, ঘরের দরজা বন্ধ করে  ছাত্রীকে যৌন নির্যাতন করে গৃহশিক্ষক।বৃহস্পতিবার কৃষ্ণনগর আদালতে তোলা হয় গৃহশিক্ষকে।

নদীয়া থেকে আমিরুল শেখের রিপোর্ট,পলাশী NEWS বাংলা।

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

উত্তরপ্রদেশের হাথরাসে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল পলাশীতে।

নিজস্ব প্রতিনিধি: নাদিয়া

উত্তরপ্রদেশের হাথরাসের দলিত নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদে বামফ্রন্ট ও কংগ্রেসের ডাকে আজ পলাশীতে একটি বিরাট মিছিলের আয়োজন করা হয়। এই ধিক্কার মিছিলটি পলাশী 34 নম্বর রোড পরিক্রম করে নেতাজি স্ট্যাচু মোড়ে শেষ হয়।উত্তরপ্রদেশের দলিত পরিবারের মেয়ে মনীষা বাল্মীকির ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে 1 থেকে 80 সকল বয়সের পুরুষ ও মহিলা আজ প্রতিবাদে রাস্তায় নেমেছে, সকলের একই প্রতিবাদ যোগী রাজ্যের এই বর্বর ঘটনা নিন্দনীয়। দোষীদের উপযুক্ত শাস্তি চাই।উত্তরপ্রদেশের পাশাপাশি এ রাজ্যের তথা পশ্চিমবঙ্গেও এমন নির্যাতিতার শিকার হচ্ছেন বহু মহিলা। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেন। সিপিআইএম ও কংগ্রেস এর সদস্যদের একটি বক্তব্য "বিজেপি যোগী সরকার হটাও নারী নির্যাতন বাঁচাও।"

সোমবার, ৫ অক্টোবর, ২০২০

কালিগঞ্জ ব্লকের চাষীদের "জৈব কেঁচো সার"(ভার্মি কম্পোস্ট) প্রশিক্ষণে "আতমা প্রকল্পের শিবির"।

কালিগঞ্জ ব্লকের চাষীদের "জৈব কেঁচো সার"(ভার্মি কম্পোস্ট) প্রশিক্ষণে "আতমা প্রকল্পের শিবির"।
 নিজস্ব প্রতিনিধি: নদীয়া            
পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অন্যতম উদ্যোগে 'আতমা প্রকল্পে' কেঁচো সার উৎপাদনে নদীয়ার কালীগঞ্জব্লকের পানিঘাটাপঞ্চায়েতের প্রায় ৭৬ জন কৃষককে প্রশিক্ষণ দেন কৃষি তথ্য ও আতমা প্রকল্পের উপদেষ্টা অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার। এই প্রশিক্ষণ শিবিরে তিনি বলেন যে রাসায়নিক সার ব্যবহার করলে তবেই বাড়বে উৎপাদন এতদিন অধিকাংশ চাষী ধারণা ছিল। বর্তমানে জৈব পদ্ধতিতে চাষ করলে যে ভালো লাভ মিলতে পারে এবার চাষীদের সে কথা বোঝাতে উদ্যোগী হন কালিগঞ্জ ব্লক কৃষি দপ্তর। তিনি আরো বলেন"ভার্মি কম্পোস্ট সার" ব্যবহার করলে রাসায়নিক সারের তুলনায় অনেক ব্যয় কম ও বেশী ফসল উৎপাদন হবে ও মাটিতে থাকা কৃষকের বন্ধু কেঁচো ও সজীব কীটপতঙ্গ বেঁচে থাকবে। মাটি ও পরিবেশ দূষণ কম হবে। কৃষকরা নিজেরাই বাড়িতে কম খরচে ভার্মি কম্পোস্ট সার তৈরি করতে পারবে। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত এলাকার হযরত শেখ নামে একজন চাষী উৎসাহিত হয়ে নিজেই বাড়িতে জৈবসার উৎপাদন করবেন বলে জানিয়েছেন। পরিচালনায় ও কৃষকদেরআর্থিক সহায়তার পাশে "কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্র" "আতমা"   কালিগঞ্জ ব্লক, নদীয়া    ।

রবিবার, ৪ অক্টোবর, ২০২০

কৃষি বিল এর সমর্থনে বিজেপি দলের পক্ষ থেকে মিছিল ও পথসভা পলাশীতে

    নিজস্ব প্রতিনিধি:  পলাশী
   কৃষি বিল এর সমর্থনে বিজেপি দলের পক্ষ      থেকে  মিছিল ও পথসভা পলাশীতে।

 রবিবার বিকেল কৃষি বিল এর সমর্থনে বিজেপি দলের পক্ষ থেকে এক মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন নদীয়ার বিজেপি দলের আহ্বায়ক মাহফুজা খাতুন, জেলা যুব মোর্চার  সভাপতি শ্রী সৈকত সরকার সহ জেলা ও এলাকার স্থানীয় নেতৃবৃন্দ। এই মিছিলে কয়েকশো কর্মীরা পা মেলান। মিছিলের পরবর্তী সময় পলাশী নেতাজি স্ট্যাচু মোড়ে এক পথসভার আয়োজন করা হয়। এই সভায় বিজেপির আহবায়ক মাফুজা খাতুন  সংক্ষিপ্ত বক্তব্যে বলেন উত্তরপ্রদেশে মনীষা বাল্মিকী নামে যে মেয়েটি নারকীয় ঘটনা ঘটেছে এটা খুবই দুঃখজনক ঘটনা। উত্তরপ্রদেশের যোগী সরকার, এসপি সহ 7 জন পুলিশ অফিসার কে সাসপেন্ড করেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে স্মরণ করিয়ে দিতে চান যে পূর্বের এ রাজ্যের বিভিন্ন স্থানের ধর্ষিতার কাহিনী, পূর্বে যারা ধর্ষণ করেছে তাদের সঠিক সাজা কারও হয়নি বলে মনে করেন। তিনি আরো বলেন যে পলাশী একটি ঐতিহাসিক স্থান, এই স্থানে কৃষকদের একটি বড় শিল্প পলাশী সুগার মিল ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে, আগামীতে আমাদের সরকার নির্বাচিত হলে, আমাদের দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর বার্তা পৌঁছে দেবেন বলে জানিয়েছেন।

প্রথমবার কালিগঞ্জ ব্লক মাইক ইউনিয়নের পক্ষ থেকে এক মহতী সম্মেলনের আয়োজন।

 দেবগ্রাম: প্রথমবার কালিগঞ্জ ব্লক মাইক                          ইউনিয়নের পক্ষ থেকে এক মহতী                      সম্মেলনের আয়োজন।

দীর্ঘ আট মাস লকডাউন এ কোন অনুষ্ঠান করতে না দেওয়ার কারণে মাইক ব্যবসায়ীরা আজ অসহায়। এরই সুবাদে, এই প্রথমবার কালিগঞ্জ ব্লক মাইক ইউনিয়নের পক্ষ থেকে , আজ দেবগ্রামে এক মহতি সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন, এতদা এলাকার স্বনামধন্য গুণীজনেরা। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সংগঠনের সভাপতি মাননীয় পরিমল ঘোষ মহাশয়, উপস্থিত ছিলেন কালীগঞ্জ ব্লক মাইক ইউনিয়নের সভাপতি মাননীয় সৌভনিক চ্যাটার্জি, আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী পার্থ দাস ও কালিগঞ্জ ব্লক পঞ্চায়েত সমিতির সভপতি মাননীয়া খুকুমণি ঘোষ,ও কালিগঞ্জ ব্লাকমাইক ইউনিয়নের সম্পাদক শ্রী সবিত ঘোষ। উপস্থিত ছিলেন নদীয়া জেলার সাউন্ড,লাইট জেনারেটর ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি  ধ্বনি গোপাল সাহা ও সম্পাদক বাপি ঘোষ। এই সম্মেলনে উপস্থিত সদস্যরা বিশেষ বক্তব্যে জানান যে, বিশ্বকর্মা পুজোর সময় নাকাশিপাড়া থানার ওসির অনুমতিতে, পশ্চিমবঙ্গের বিধি নিয়ম অনুসারে মাইক ভাড়া খাটিয়েছেন। ও রাত্রি দশটার আগে মাইক বন্ধ করেছেন।এই নিয়মবিধি মাথায় রেখে সামনে দুর্গা পুজো প্যান্ডেলে সকল মাইক ব্যবসায়ীরা যাতে পশ্চিমবঙ্গের নিয়ম মান্য করে মাইক ভাড়া খাটাতে পারেন তার জন্য লোকাল প্রশাসন ও জেলা স্তরের প্রশাসনের সকল অনুমতি নিয়ে সামনের অনুষ্ঠানগুলোতে মাইক ব্যবসা চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন। ও যারা নতুন ব্যবসায়ী তাদের ট্রেড লাইসেন্স করে ব্যবসা শুরু করার কথা বলছেন। এই সম্মেলন চলাকালীন, কালিগঞ্জ ব্লক মাইক ইউনিয়নের সম্পাদক মাননীয়  সবিত ঘোষ এর সহযোগিতায় দেবগ্রাম চৌরাস্তার মোড়ে, সকল পথচারীদের মাক্স বিতরণ করা হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

সোমবার, ১ জুন, ২০২০

নদীয়ার কালীগঞ্জের রাধাকান্তপুর গ্রামে করোনা আতঙ্কে বন্ধ জাহানারা শিশু উদ্যান।

নিজস্ব সংবাদদাতা :         গত রবিবার নদীয়ার কালীগঞ্জের  রাধাকান্তপুর গ্রামে মহারাষ্ট্র থেকে আসা একজন পরিযায়ী শ্রমিকের শরীরে কোভিড ১৯ নমুনা মেলে। তাই স্থানীয়রা আতঙ্কে জাহানারা শিশু উদ্যানটি বন্ধ রাখেন।

নদীয়ার কালীগঞ্জের রামনগর গঙ্গার ঘাটে গঙ্গা পূজা উপলক্ষে পুণ্যার্থীদের ভিড়। https://youtu.be/0zLzlYdcj1g

নিজস্ব সংবাদদাতা,
                          নদীয়ার কালীগঞ্জের রামনগর গঙ্গার ঘাটে গঙ্গা পূজা উপলক্ষে পূণ্যার্থীদের ভিড়। এদিন সকালে ৮ টার সময় পূজা আরম্ভ হয়। রামনগর গঙ্গার ঘাটে বিভিন্ন জায়গা থেকে আসা পুণ্যার্থীরা স্নান করে প্লাস্টিকের জারে জল ভর্তি করে পূজা সেরে  বাড়ি ফিরছেন। স্থানীয় সূত্রে খবর প্রতিবছর রামনগর ঘাটে একটি মেলা বসতো এবছর মেলাটিক বসতে দেওয়া হয়নি স্থানীয়দের মুখে জানা গেছে।

কফিনবন্দী দেহ দেখে কান্নায় আত্মহারা ঝাঁসিতে ট্যাঙ্ক বিস্ফোরণে মৃত সুকান্ত মন্ডলের মা ও তার পরিবার।

কফিনবন্দী দেহ দেখে কান্নায় আত্মহারা ঝাঁসিতে ট্যাঙ্ক বিস্ফোরণে মৃত সুকান্ত মন্ডলের মা ও তার পরিবার।   আলামিন  সেখ , পলাশিপাড়া:   কালী পুজোয...